
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়া সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের ঠেংগামারা এলাকার টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সামনে র্যাব-১২ গোপন সংবাদের ভিত্তিতে রংপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসে ফেন্সিডিল পরিবহনের কথা জানতে পেরে অভিযান পরিচালনা করেছে।
রবিবার (১৭ আগস্ট) রাত ২:৩০ টার দিকে র্যাবের একটি বিশেষ দল ওই স্থানে বাসটি থামিয়ে তল্লাশি করে ৯৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। পাশাপাশি মাদক ব্যবসায় ব্যবহৃত ২টি স্মার্ট মোবাইল, ১টি বাটন মোবাইল, ৪টি সিম কার্ড এবং নগদ ৫,৪৮০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো মোঃ শফিকুল ইসলাম লিপটন (৫৪) ও তাঁর স্ত্রী মোছা আয়েশা আক্তার সুমি (৪৩)। উভয়ের স্থায়ী ঠিকানা কুড়িগ্রামের নাগেশ্বরী, বর্তমানে রংপুরের শালবন মিস্ত্রীপাড়ায় অবস্থান করছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে মোবাইল ফোনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা