
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে বিভিন্ন সময়ে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১২ টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বদ্ধকৃত ঢেউটিন ও টাকা বিভিন্ন সময় নদী ভাঙ্গন, অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢেউটিন ও চেক বিতরণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা। বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইশতিয়াক আহমেদ, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ মাসুম মিয়া, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান প্রমুখ।
বিভিন্ন সময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৫৯টি পরিবার /প্রতিষ্ঠানের মাঝে ৮৪ বান্ডিল ঢেউটিন ও প্রত্যেক বান্ডিল ঢেউটিন ব্যবহারের খরচ হিসেবে তিন হাজার করে নগদ টাকা প্রদান করা হয়েছে।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা