
এম.এ. রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলায় এজাহারভুক্ত মহিলা আসামি হাওয়া বেগম (৫৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার সদর ইউনিয়নের বথুয়াবাড়ি গ্রামের তোফাজ্জল হোসেনের স্ত্রী।
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) এস.এম. অমিত হাসান মাহমুদ জানান, গত ১০ আগস্ট বথুয়াবাড়ি গ্রামের হেলাল উদ্দিন বাদী হয়ে ৯ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ঐ মামলার ২ নম্বর আসামি হাওয়া বেগম। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল আলম জানায়, গ্রেপ্তারের পর বৃহস্পতিবার সকালে হাওয়া বেগমকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান