
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে মুচলেকা দিয়ে জুয়া ও মাদ’ক ব্যবসা ছাড়ার ঘোষণা দিলেন সোর্স আব্দুল আজিজ।
আজ ৬আগস্ট, বৃহস্পতিবার বিকেলে শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খোরশেদ আলম আলামিনের কাছে মুচলেকা (অঙ্গীকার নামা) দিয়ে মাদক কারবার থেকে সরে আসার অঙ্গীকার করেন তিনি।
জানাযায়, ভৈরবের শিমুলকান্দি ইউনিয়নের মাদকের গডফাদার খ্যাত আইনশৃঙ্খলা বাহিনীর কথিত সোর্স আব্দুল আজিজ বীরদর্পে মাদক ব্যবসায় চালিয়ে গেলেও তার বিরুদ্ধে এতদিন কেউ কথা বলেনি।
মাদক কারবার বন্ধের জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বাররা সাংবাদিকদের কাছে মাদক কারবারি আজিজের বিরুদ্ধে বক্তব্য দেন। তাদের অভিযোগ ও বক্তব্যের ভিত্তিতে আজিজের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন মিডিয়ায় সাংবাদ প্রচার হওয়ায় ভৈরবে আলোড়ন সৃষ্টি হয়।
এঘটনায় সোর্স আব্দুল আজিজ মাদক ব্যবসা ছেড়ে দেয়ার শর্তে শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খোরশেদ আলম আলামিনের কাছে মুচলেকা দেন।
এসময় সোর্স আব্দুল আজিজ জানান, তিনি একসময় মাদকের সাথে জড়িত থাকলেও ২০২২ সাল থেকে মাদক ব্যবসা থেকে সরে আসার চেষ্টা করছেন। তার ছেলে মেয়ে বড় হওয়ায় সামাজিকভাবে তার সন্তানরা এসব কর্মকান্ডের জন্য মানুষের কাছে লজ্জিত হচ্ছে। তাই তার সন্তানদের কথা চিন্তা করে ইউপি চেয়ারম্যানের অফিসে গিয়ে মুচলেকা দিয়ে মাদক কারবার ছেড়ে দেয়ার প্রতিজ্ঞা করেন।
শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খোরশেদ আলম আলামিন বলেন, সোর্স আব্দুল আজিজের একটি লিখিত মুচলেকা পেয়েছি। আলহামদুলিল্লাহ, যদি সে মাদকের পথ থেকে ফিরে এসে স্বাভাবিক জীবন যাপন করেন এটাই আমরা চাই। তারপরও আমাদের নজর থাকবে তার প্রতি, যদি কখনো তাকে মাদকের সাথে সংশ্লিষ্ট পাওয়া যায়, তাহলে ইউএনও মহোদয় এবং ওসি মহোদয়ের মাধ্যমে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য চেষ্টা করবো।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ