হোম » সারাদেশ » জীবননগরে দু’কেজি গাঁজাসহ ডিবি পুলিশের হাতে বুলবুলি খাতুন আটক

জীবননগরে দু’কেজি গাঁজাসহ ডিবি পুলিশের হাতে বুলবুলি খাতুন আটক

মো:তারিকুর রহমান, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে দু’কেজি গাঁজাসহ বুলবুলি খাতুন (৬০) নামে এক কারবারিকে গ্রেফতার করেছে। রোববার সকাল পৌনে ৭ টার সময় জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামে অভিযান চালিয়ে গাঁজাসহ ওই কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কারবারি বুলবুলি খাতুন জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামের মৃত মান্নান আলীর স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক মো. নাহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ রোববার সকালে মাদকবিরোধি অভিযান চালান। এ সময় জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের মো. ওবাইদুল্লাহ- এর আমবাগানের সামনে পাঁকা রাস্তার উপর হতে আসামী বুলবুলি খাতুনকে গ্রেফতার করে। পরে আসামীর হেফাজত হতে দুই কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জীবননগর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!