
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
জুলাই পুনজাগরনে সমাজ গঠনে শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) বাগেরহাটের মোল্লাহাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শপথ পাঠ অনুষ্ঠি হয়েছে। সামাজিক নিরাপত্তার প্রত্যেয় এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন উন্নয়নমূলক দিক নিয়ে আলোচনা করা হয়। জুলাই আন্দোলনে আহতদের পূর্ণবাসন করা, নিহতদের ভাতার ব্যবস্থা করা।নারী উন্নয়ন, এবং সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে উক্ত অনুষ্ঠানে আলোচনা করা হয়। এই আলোচনায় সভাপতিত্ত করেন, ওসমান হামিদ সমাজসেবা অফিসার,এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার,আরো বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইব্রাহিম ইসসলাম, আরো উপস্থিত ছিলেন ,প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, এবং প্রেসক্লাব মোল্লাহাটের সদস্য কে এম মাহামুদুল হক, আলোচনা শেষে শপথ পাঠ অনুষ্ঠিত হয়। সারা বাংলাদেশে ১০০ জনকে জুলাই কন্যা হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়। বাগেরহাট জেলা থেকে জুলাই কন্যা হিসেবে স্বীকৃতি পান নওরিন সুলতানা।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ