হোম » সারাদেশ » স্বপ্ন পূরণের আগেই লাশ হয়ে ফিরছেন প্রবাসে পারি জমানো জাফর

স্বপ্ন পূরণের আগেই লাশ হয়ে ফিরছেন প্রবাসে পারি জমানো জাফর

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
পরিবারের সচ্ছলতা ফেরানোর জন্য মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন নন্দীগ্রামের আবু জাফর। সুখের আশায় বুক বেঁধেছিলেন তার পরিবার। ভালোই চলছিল আবু জাফরের সাজানো ছোট্ট সংসার। কিন্তু মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে আবু জাফর (৪০) নামের এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। তিনি বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ১নং ওয়ার্ডের নন্দনবাড়ী গ্রামের মৃত মোহাম্মাদ আলী প্রামানিকের ছেলে। গতকাল রবিবার রাতে মালয়েশিয়ার প্র্যাংগানু এলাকায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে। নিহতের বড় ভাই গোলাম মোস্তফা জানান, গতকাল রবিবার রাতে আমরা মৃত্যুর খবর পাই। প্র্যাংগানুতে একটি কোম্পানিতে কাজ করতেন জাফর।
সেখানেই রাতের বেলায় অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথেই পথে তার মৃত্যু হয়। ৫নং ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম তার মৃত্যুর খবর  নিশ্চিত করে বলেন, প্রায় আট বছর আগে পরিবারের স্বচ্ছলতা ফেরাতে মালয়েশিয়া পাড়ি জমান আবু জাফর। দেশে রেখে যান স্ত্রী সহ এক ছেলে ও এক মেয়েকে। হঠাৎই আবু জাফর দুই বছর আগে তিনি ছুটিতে বাড়ি এসেছিলেন। তার এমন মৃত্যুতে নেমে এসেছে এলাকাতে শোকের ছাঁয়া নিহতের ছেলে বলেন, দুই বছর আগে বাবা দেশে এসেছিল, আমাদের ভাল রাখতে বাবা আবারও বিদেশে গেল, অথচ আজ তার লাশ নিয়ে আসতে হবে। আমার বাবার লাশ নিয়ে আসতে যে পারিমাণ টাকার প্রয়োজন সে সামর্থ্য আমাদের নেই।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!