
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনে ফ্যাসিষ্ট শেখ হাসিনার লেলিয়ে দেয়া সন্ত্রাসীদের গুলিতে নিহত কামরুল ইসলাম রাব্বি (২২)র প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। রোববার (২০ জুলাই) বিকেলে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের পঞ্চাশী নয়াপাড়া গ্রামে স্মরণসভা ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়। স্মরণসভায় বক্তব্য রাখেন, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম, আওনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সুরুজ্জামান, শহীদ রাব্বীর বন্ধু ও আহত ছাত্রনেতা একরামুল হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, আওনা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মানিক ও শহীদ রাব্বীর বড় ভাই অন্তর মিয়া প্রমুখ।
আলোচনা শেষে শহীদ রাব্বীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত গরিব ও অসহায় মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়।
উল্লেখ্য, সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের পঞ্চাশী নয়াপাড়া গ্রামের আব্দুর রহিমের পুত্র কামরুল ইসলাম রাব্বি মিয়া (২২) সাউথইস্ট ইউনিভার্সিটির ত্রিপলী ১৪ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি ওয়ালটন কোম্পানিতে চাকরি করে নিজের ও পরিবারের ব্যয় মেটাতেন। গত বছর ২০ জুলাই ছাত্র-জনতার গণআন্দোলনে অংশ নিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভাড়া বাসা থেকে বের হয়ে ঢাকায় যাওয়ার পথে হেলিকপ্টার থেকে ছোঁড়া গুলিতে ঘটনাস্থলেই শহীদ হন রাব্বী। এ ঘটনায় রাব্বির বড় ভাই অন্তর মিয়া বাদী হয়ে নারায়নগঞ্জের একেএম শামীম ওসমানকে প্রধান আসামী করে ৬৯জনের নাম উল্লেখ পূর্বক আরও অজ্ঞাত ১৫০/২০০ জনের বিরুদ্ধে সিদ্ধিরগজ্ঞ থানায় মামলা দায়ের করেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২