
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ মাদ্রাসার শিক্ষার্থীরাও আজ কোনো দিকে পিছিয়ে নেই। মাদ্রাসায় পড়ালেখা করা শিক্ষার্থীরা দেশ-বিদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন। মাদ্রাসায় পড়ালেখা করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন তারা। চাঁদমুহা সরলপুরে বহুতল বিশিষ্ঠ মাদ্রাসার এই সুন্দর একাডেমিক ভবনটি শিক্ষার পরিবেশ নিশ্চিত করবে। পাশাপাশি শিক্ষক মন্ডলীকে, ছাত্র/ছাত্রীদের প্রতি নজর দিতে হবে, তারা যেন সু-শিক্ষায় শিক্ষত হয়ে দেশ ও জাতীর কল্যানে কাজ করতে পারে।
তিনি আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে একটি মহল চক্রান্ত করছে। তাদের রুখে দিতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বগুড়ার উন্নয়নে বিএনপির কোন বিকল্প নেই। তাই বগুড়ার সবকটি আসনে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। গতকাল সোমবার দুপুরে বগুড়া সদরের গোকুল ইউনিয়নের চাঁদমুহা সরলপুর দাখিল মাদ্রাসার নব নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা। অত্র মাদ্রাসার এডহক কমিটির প্রস্তাবিত সভাপতি আব্দুর রাজ্জাক রানার সভাপতিত্বে ও বগুড়া সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আকমল হোসেন সজলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও সাবেক এমপি আলহাজ¦ মোশারফ হোসেন, জেলা বিএনপির সহসভাপতি ও বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খাঁন রুবেল। আরও বক্তব্য রাখেন, গোকুল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আইয়ুব খাঁন, সাংগঠনিক সম্পাদক আসাদুল হক টুকু, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলাম জুয়েল। উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা মহিলাদলের সভাপতি হাজেরা বেগম, বিএনপিনেতা সিরাজুল ইসলাম বাবু, হাফিজার রহমান, মুন্টু, এবিএম মিলন, রুবেল, সাইফুল, যুবনেতা আশরাফুল, রায়হান, এনামুল, ফরিদ, মোজ্জামেল প্রমুখ।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক