
মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার ৫নং ধলা ইউনিয়নের কোহাকান্দা এস. হক উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবনিযুক্ত এডহক কমিটির সভাপতি ও সাবেক জেলা ছাত্রদলের সভাপতি, যুবনেতা মোহাম্মদ শওকত হোসেনকে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং কমিটির সদস্যরা ফুলেল শুভেচ্ছা জানান।
পরিচিতি সভা শেষে শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের অংশগ্রহণে বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পরে একটি ফটোসেশন অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেনসহ এলাকার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিরা।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা