
এইচ এম রুহুল কাদের : মহেশখালীতে পরিবেশবান্ধব ও টেকসই ব্যবসা সম্প্রসারণে স্থানীয় উদ্যোক্তাদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)। সোমবার (৩০ জুন) দুপুর ২টায় মহেশখালী উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অক্সফ্যাম ইন বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ান এইড-এর সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. হেদায়েত উল্লাহ।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জনাব আনোয়ার হোসেন, উপজেলা এনজিও সমন্বয় কমিটির সভাপতি ও সিসিডিএফ-এর নির্বাহী পরিচালক সুব্রত দত্ত এবং ইপসা মহেশখালীর ফোকাল পারসন মো. আজিজুল হক সিকদার।
প্রধান অতিথি পাঁচজন নির্বাচিত উদ্যোক্তার হাতে প্রয়োজনীয় উপকরণ তুলে দেন। বিতরণকৃত উপকরণের মধ্যে উল্লেখযোগ্য ছিল—
২টি জজি ইন্ডাস্ট্রিয়াল সেলাই মেশিন
২টি জজি লক মেশিন
৫০০ পিস আর্ট পেপার
১টি কাঁচি ও ১টি স্কেল
১টি ওয়েট স্কেল (১০০ কেজি ধারণক্ষমতা)
২০০ ফুট স্টিল জাল
১টি ওয়াটার পাম্প
১৫০ ফুট পাইপ
১০০টি চারা তৈরির ট্রে
২২টি কংক্রিট পিলার
১টি ইলেকট্রিক বস্তা সেলাই মেশিন
৫টি এন্টারপ্রাইজ সাইনবোর্ড ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “উদ্যোক্তাদের সহায়তায় কোডেকের এই উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়। আমি আশা করি এই উপকরণগুলো তাদের ব্যবসাকে এগিয়ে নিতে বড় ভূমিকা রাখবে।” তিনি উদ্যোক্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কোডেকের প্রকল্প ব্যবস্থাপক মো. সোহরাব হোসেন। সার্বিক সহযোগিতায় ছিলেন কোডেকের ফিল্ড অফিসার কহিনুর আক্তার।

আরও পড়ুন
শিবগঞ্জে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সীমান্তে হত্যা কান্ড ও পশইনের প্রতিবাদ
চাঁপাইনবাবগঞ্জে চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
দুই কোটি টাকার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ