হোম » সারাদেশ » মোরেলগঞ্জ নানা আয়োজনে  বিশ্ব পরিবেশ দিবস পালিত

মোরেলগঞ্জ নানা আয়োজনে  বিশ্ব পরিবেশ দিবস পালিত

মোঃ এখলাস শেখ,মোরেলগঞ্জ প্রতিনিধিঃ “প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করার এখনই সময়” এই প্রতিপাদ্য সামনে রেখে মোরেলগঞ্জে নানা আয়োজনের মধ্যে দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে।
বুধবার ২৫ জুন বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং একাধিক বেসরকারি সংগঠনের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি উপলক্ষে একটি  র‌্যালি  সড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মোরেলগঞ্জ উপজেলা পরিষদে শেষ হয়।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে  অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ।  এসময় বক্তারা বলেন, প্লাস্টিক ও পলিথিন দূষণে সুন্দরবনসহ উপকূলীয় অঞ্চল হুমকির মুখে পড়েছে। সাম্প্রতিক গবেষণায় মাছ, নদীর পানি, এমনকি মাতৃদুগ্ধে পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!