
শাহজাহান সিরাজ : গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৪ কেজি ৮শ গ্রাম গাঁজা সহ জামাই শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৫ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানা মোড় চার মাথা এলাকা থেকে মোটরসাইকেলে তল্লাশি করে অভিনব কায়দায় ট্যাংকি ও সিটের নিচে রাখা এসব গাঁজা উদ্ধার করা হয়।
এসময় তাদের ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ করা হয়েছে। আটককৃত মাদক কারবারিরা হলেন, ফারুক হোসেন (২৮) ও নাসিমা বেগম (৪৫)। আটককৃতরা নাগেশ্বরী উপজেলার বাসিন্দা। পুলিশ জানায়, তারা সম্পর্কে জামাই শাশুড়ি। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
কাউখালীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত
লুটপাট ও প্রচারমুখী বাজেট সংশোধনের দাবি”গণঅভ্যুত্থান বাংলাদেশ। বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন
নর-সুন্দর শ্রমিক ইউনিয়নে ভাইয়ে-ভাইয়ে লড়াই