
মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার : চ্যানেল আই বান্দরবানস্থ স্টাফ রিপোর্টার, বান্দরবান সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক, আলীকদম নিবাসী ইসমাইল হাসানের শ্রদ্ধেয় পিতা মোহাম্মদ হাসান উল্লাহ (৯২) ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ (২৪জুন) বিকেলে আলীকদমস্থ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগ সহ মরণব্যাধি ক্যানসারে ভুগছিলেন। ২৫ জুন সকাল ১১ টায় আলীকদম কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
এদিকে সাংবাদিক ইসমাইল হাসানের পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, সহ- সভাপতি এম আর মাহবুব, সাধারণ সম্পাদক এস এম জাফর, যুগ্ম সম্পাদক ছৈয়দ আলম, কোষাধ্যক্ষ ইকরাম চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক শাহেদ মিজান, প্রচার ও প্রকাশনা সম্পাদক বেদারুল আলম, নির্বাহী কমিটির সদস্য শামসুল হক শারেক, জসিম উদ্দিন সিদ্দিকী প্রমূখ।
বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ – মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

আরও পড়ুন
কাউখালীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত
লুটপাট ও প্রচারমুখী বাজেট সংশোধনের দাবি”গণঅভ্যুত্থান বাংলাদেশ। বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন
নর-সুন্দর শ্রমিক ইউনিয়নে ভাইয়ে-ভাইয়ে লড়াই