
নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের পেং হাজারকি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম ফরিদ মাস্টার অসুস্থ থাকায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে ছুটে গেলেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-০৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন। পেং হাজারকি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম ফরিদ অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি থাকায় ২৩ জুন সোমবার দুপুরে তাকে দেখতে যান তিনি।
এসময় সাবেক এমপি মোশারফ হোসেন বলেন, আমার ১নং বুড়ইল ইউনিয়নের কৃতি সন্তান পেং হাজারকি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মানুষ গড়ার কারিগর, আমার অত্যন্ত প্রিয় ফরিদুল ইসলাম ফরিদ ভাই অসুস্থ হয়ে মেডিকেলে ভর্তি রয়েছে এমন খবর পাওয়া মাত্রই আমি তাকে দেখতে ছুটে আসি। এসে তার সার্বিক খোঁজ খবর নি। আমি সকলের কাছে তাহার জন্য দোয়া চাই এবং দোয়া করি আল্লাহ্ পাক যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন।

আরও পড়ুন
কাউখালীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত
লুটপাট ও প্রচারমুখী বাজেট সংশোধনের দাবি”গণঅভ্যুত্থান বাংলাদেশ। বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন
নর-সুন্দর শ্রমিক ইউনিয়নে ভাইয়ে-ভাইয়ে লড়াই