
মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার: রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নের নতুন বাজার এলাকার প্রবাসী নুরুস সাফার স্ত্রী রুমানা আক্তারকে অস্তের মুখে জিম্মি করে বাড়ির উঠান থেকে বেঁধে রাখা অবস্থায় সন্ত্রাসীরা এক মহিষ লুট করে নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে গতকাল ২০ জন ৩ ঘটিকার সময় রশিদ নগর ইউনিয়নের নতুন বাজার এলাকায় পূর্ব পাশে ঘটনাটি ঘটেছে। ঘটনার পরপর প্রবাসীর স্ত্রী ট্রিপল নাইন কল দিলে রামু থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিদর্শন করে যান । ঘটনার পরদিন প্রবাসীর স্ত্রী বাদী হয়ে অজ্ঞাত ১৩ ১৪ জনকে আসামি করে রামু থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রামু থানার অফিসার ইনচার্জ তৈবুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন অভিযোগ পেয়েছিতদন্তাধীন আছে। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের অভিযোগ এরকমভাবে গত বছর কোরবানির আগে এভাবে আরো তিনটি মহিষ লুট করে নিয়ে যাওয়া হয়েছিল।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা