
জাহিদ হাসান ঃ রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আ ক ম সারোয়ার জাহান বাদশাকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। মঙ্গলবার (১৭ জুন) দুপুর ১টায় মোহাম্মদপুরের বসিলা সিটি ডেভেলপার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপি তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর থানার ইনচার্জ (তদন্ত) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরের বসিলা সিটি ডেভেলপার এলাকায় অভিযান চালিয়ে পলাতক সাবেক সংসদ সদস্য আ ক ম সারোয়ার জাহান বাদশাকে গ্রেফতার করা হয়। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান