
চন্দনাইশ চট্টগ্রাম প্রতিনিধিঃ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপির) সভাপতি ড. কর্ণেল অলি আহমদ বীর বিক্রম পক্ষ থেকে দোহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৮ টি সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে। গত ২৮ মে দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল কৃষ্ণ ঘোষ এর নিকট সিলিং ফ্যান হস্তান্তর করেন দোহাজারী পৌরসভা এলডিপির সভাপতি মো. লিয়াকত আলী, সাধারণ সম্পাদক আ.ন.ম. সালাউদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি ও দাতা সদস্য অধ্যাপক দীপক কান্তি সিংহ হাজারী, সিনিয়র শিক্ষক নয়ন কান্তি বড়ুয়া, অলক সরকার, নোমান মিয়া, মুহাম্মদ শহিদুল্লহ, আরিফা কাউছার, শর্মিলা চক্রবর্তী, মনিকা চক্রবর্তী, বাপ্পি দত্ত, এলডিপির প্রচার সম্পাদক মো. ফারুক, গণতান্ত্রিক যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মুবিন, গণতান্ত্রিক ছাত্রদলের সভাপতি মো. আলমগীর, সাধারণ সম্পাদক মো. করিম, গণতান্ত্রিক শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. আবু তৈয়ব, সাংগঠনিক সম্পাদক তানজির হোসেন আকাশ, দপ্তর সম্পাদক মো. পারভেজ, গণতান্ত্রিক যুবদল ৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ প্রমুখ।

আরও পড়ুন
সিরাজগঞ্জে আ’লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক মিজান গ্রে’ফ’তা’র
কাউখালীতে বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা