হোম » সারাদেশ » ধুনটে বিএনপির ককটেল বিস্ফোরণের মামলায় ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক নেতা গ্রেপ্তার

ধুনটে বিএনপির ককটেল বিস্ফোরণের মামলায় ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক নেতা গ্রেপ্তার

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে নিমগাছি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোস্তাফিজার রহমান (৪৫),কে নাশকতা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার (২৭শে মে) সন্ধ্যায় উপজেলার সোনাহাটা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মোস্তাফিজার রহমান সোনাহাটা গ্রামের সামছুল হকের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৭ জুন সন্ধ্যায় পৌর শহরের পশ্চিম ভরনশাহী গ্রামে বিএনপির পার্টি অফিসে কর্মীসভা চলাকালীন সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে হামলা চালায়। এসময় হামলাকারীরা কর্মীসভায় ককটেল বিস্ফোরক ঘটিয়ে পার্টি অফিসে থাকা চেয়ার-টেবিল ভাঙচুর ও নেতাকর্মীদের পিটিয়ে আহত করে। এঘটনায় উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদী হয়ে গত ২৬ জানুয়ারি আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ৭৮ জনের নাম উল্লেখসহ আরও ৫০/৬০ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলায় অজ্ঞাত আসামী হিসেবে মোস্তাফিজার রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) অমিত হাসান মাহমুদ জানান, গ্রেপ্তারের পর বুধবার দুপুরে আসামিকে থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!