হোম » সারাদেশ » কালীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির অনুষ্ঠিত সভায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে জোর তাগিদ

কালীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির অনুষ্ঠিত সভায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে জোর তাগিদ

মো:রাফাত হোসেন,কালীগঞ্জ ,ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার (২২ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেদারুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ সভায় আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম, কালীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জেল হোসেন, ৮নং মালিয়াট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান খাঁ, ৬নং ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল হিজড়া এবং স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিগণ।

সভায় বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, উপজেলায় মাদক ব্যবসা ও মাদকসেবীর সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। সমাজ ও যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানানো হয়। এছাড়াও সভায় শহরের যানজট নিরসন, নারী নির্যাতন, বাল্যবিবাহ রোধ এবং আত্মহত্যার মত সামাজিক সমস্যাগুলোর প্রতিকারে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় অংশগ্রহণকারীরা স্থানীয় জনসচেতনতা বৃদ্ধি, আইন প্রয়োগের কার্যকারিতা বাড়ানো এবং ইউনিয়নভিত্তিক তদারকি জোরদার করার পরামর্শ দেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সভায় উত্থাপিত সমস্যা ও পরামর্শগুলো বাস্তবায়নে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!