
এইচ এম রুহুল কাদের, চকরিয়া: কক্সবাজারের চকরিয়া ফাঁসিয়াখালী আদর্শ ইসলামীক একাডেমির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মাওলানা এইচ এম জামালুদ্দীন তাওহীদকে সাজানো ঘটনায় বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার করেছে পুলিশ। মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি করে বৃহস্পতিবার রাতে চকরিয়ায় সংবাদ সম্মেলন করেছে মাওলানা জামালুদ্দিনের পরিবার।
সংবাদ সম্মেলনে জালালুদ্দিনের স্ত্রী রুজিনা আক্তার বলেন, আমার সপ্তম শ্রেণিতে পড়ুয়া কন্যাকে তার সহপাঠী সাকিব প্রায় সময় উত্যাক্ত করে এবং প্রেমের প্রস্তাব দিয়ে চিঠি দেয়। তার প্রস্তাবে সাড়া না দেওয়ায় কয়েক দিন আগে আমার মেয়েকে মুখের মধ্যে খামচি দিয়ে রক্তাক্ত জখম করে। বিষয়টি মেয়ের বাবা মাদ্রাসার পরিচালক জানতে পেরে ছাত্র সাকিবকে শাসন করে এবং ভবিষ্যতে এধরণের কাজ থেকে বিরত থাকার জন্য বারণ করে। এতে ক্ষুব্ধ হয়ে সাকিবের মা পারভীন আক্তার স্থানীয় কতিপয় মহলের ইন্ধনে বলাৎকারের নাটক সাজিয়ে থানায় মামলা দায়ের করে। বৃহস্পতিবার দুপুরে থানায় বৈঠকের কথা বলে মাওলানা তাওহীদকে আটক করে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে সাজানো ঘটনার রহস্য উদঘাটন পূর্বক মাওলানা জালালুদ্দিন তাওহীদ এর মুক্তির দাবি করেন তিনি। এসময় মাদ্রাসার ৬ষ্ট শ্রেণির শিক্ষার্থী… উপস্থিত ছিলেন।
এদিকে বাংলাদেশ হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশনের চকরিয়া উপজেলা সভাপতি হাফেজ আমিরুল ইসলাম বলেন, হাফেজ মাওলানা জালালুদ্দিন তাওহীদ হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় ও কক্সবাজার জেলার সেক্রেটারির দায়িত্ব পালন করছেন। গত ১১ মে কথিত ঘটনা দাবি করে মামলা পরবর্তী তাকে আটক করা হলেও প্রকৃত পক্ষে সেই দিন হাফেজ মাওলানা জালালুদ্দিন তাওহীদ কক্সবাজার জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশনের প্রোগ্রামে ব্যবস্থ ছিলেন। যার ভিডিও চিত্র ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ পূর্বক হাফেজ মাওলানা জালালুদ্দিন তাওহীদ এর নিঃশর্ত মুক্তির দাবি জানান তিনি। মাওলানা তাওহীদের গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশন পেকুয়া উপজেলা শাখার সভাপতি হাফেজ মোহাম্মদ রশিদ, সহসভাপতি হাফেজ মোঃ জাকের হোসাইন ও সেক্রেটারি হাফেজ নুর মোহাম্মদ।

আরও পড়ুন
কাউখালীতে বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা
নওগাঁয় ডেঙ্গু মশা সম্পর্কে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে ৪০০ জন দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
নওগাঁয় আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত