
এইচ এম রুহুল কাদের , চকরিয়া : চকরিয়া উপজেলার ডুলহাজারা সড়ক দিয়ে অবৈধভাবে প্রাচার হচ্ছে বনভূমির মাটি ও বালু । এই সিন্ডিকেটে নেতৃত্বে দিচ্ছেন স্থানীয় বিএনপি নেতা জয়নাল আবেদীন ভুট্টো । সরেজমিনে জানাযায়,চকরিয়া উপজেলার সংরক্ষিত বনের বগাচতর, ডুলহাজারা, দাঙ্গার বিল, বগাছড়ি, পাগলীর বিল মৌজার অন্তত ১৫টি পয়েন্ট থেকে এস্কাভেটর দিয়ে পাহাড়ি টিলা কেটে এবং শক্তিশালী ড্রেজার ও শ্যালোমেশিন বসিয়ে দীর্ঘদিন ধরে বালু উত্তোলনে করে আসছিল । চকরিয়া অংশে বালু-মাটি শেষ করে বর্তমানে পাশ্ববর্তী লামা উপজেলা অংশ থেকে উত্তোলন করছে।
বিগত ৫ আগষ্ট সরকার পরিবর্তন ও প্রশাসনের কঠোরতার কারণে বালু ও মাটি দস্যুরা কিছুদিন বন্ধ করে । পরে চকরিয়ার পার্শ্ববর্তী লামা উপজেলার হারগাজা, ফাঁসিয়াখালী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে । ডুলহাজারার বিভিন্ন উপ-সড়ক দিয়ে এসব উত্তোলিত বালু ছোট ডাম্পার গাড়িতে বনের ভেতর থেকে এনে বড় ট্রাকে করে পাচার হচ্ছে দেশের বিভিন্ন স্থানে । নিরাপদে প্রাচারের জন্য জয়নাল আবেদীন ভুট্টো নামের নেতাকে প্রতি গাড়িতে ৫শ টাকা চাঁদা দিতে হয় । তাছাড়া ডাম্পার মালিক সমিতির নামে দিতে হয় প্রতি গাড়ি ৫০ টাকা । মুঠোফোনে যোগাযোগ করা হলে প্রতি গাড়ি ৫শ টাকা চাঁদা নেয়ার বিষয়টি শিকার করেন ভুট্টো ।
এসব বালু-মাটি ও কাট লুটের সিন্ডিকেটে বিগত সরকারের আমলে ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জমিল হোছাইন, আওয়ামী লীগ নেতা মনসুর, কলিম উল্লাহ কলি , আব্দুল হাকিম সোনা মিয়া, জয়নাল, সোলাইমান, মাঈনউদ্দিন, এমরানদের নেতৃত্বে একটি শক্তিশালী সিন্ডিকেটে জড়িত ছিল । সরকার পরিবর্তনের পরে বনবিভাগ , রাজনৈতিক নেতাদের মোটা অংকের মাসোয়ারা দিয়ে ফের এই অবৈধ কাজ চালু করে ।
কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন বলেন , চকরিয়া থেকে কোনো ধরনের বালু উত্তোলন হচ্ছে না । রাতে কিছু গাড়ি বাহির হয় সেগুলো চকরিয়া-লামা সীমান্ত থেকে আসে । দুয়েকদিন পূর্বে অবৈধ বালুর গাড়ি আটক করতে গিয়ে বনবিভাগের গাড়ি হামলার শিকার হয়েছে।
চকরিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রুপায়ন দেব বলেন,আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। চকরিয়ার কোনো রাস্তা দিয়ে অবৈধ বালু-মাটি প্রচার করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন
পীরগঞ্জে স্বামীর ভিটে হারিয়ে’ পুকুরপাড়ে ৮০ বছরের বৃদ্ধার একাকী মানবেতর জীবন
মহানগরবাসীর নিরাপত্তায় আরএমপিকে ১৫৫টি অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করলো রাজশাহী সিটি কর্পোরেশন
বাসাইলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত