
ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ কালীগঞ্জে কোটচাঁদপুর রোডে শাহাপুর ঘিঘাটি নামক স্থানে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম জাহাঙ্গীর হোসেন (৫৫), তিনি মহেশপুর উপজেলার নাটিমা গ্রামের আব্দুল জলিলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি মহেশপুর শহর থেকে পালসার মোটরসাইকেলে করে কালীগঞ্জ শহরের দিকে আসছিলেন। তিনি শাহপুর-ঘিঘাটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ট্রাকটি দ্রুত গতিতে আসছিল। চাপা দেওয়ার পর চালক ট্রাক নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। খুব দ্রুত ঘাতক ট্রাক ও চালককের পরিচয় শনাক্ত করে তারবিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ব্যাপারে তিনি আশ্বস্ত করেছেন।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত