
মোঃ এখলাস শেখ,মোরেলগঞ্জ প্রতিসিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার (৩ মে) মোরেলগঞ্জ উপজেলা শ্রমিক দলের আয়োজনে মোল্লা মার্কেটে মোরেলগঞ্জ উপজেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক মোঃ আসাদুজ্জামান (শামীম) এর সঞ্চালনায় উপজেলা শ্রমিকদলের সভাপতি মজনু মোল্লা’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিতি হয়।
এসময় উপস্থিত ছিলো মোরেলগঞ্জ উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান, সদর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ বেল্লাল হোসাইন,সাধারন সম্পাদক মোঃ জসিম হাওলাদার প্রমুখ। আলোচনা শেষে শ্রমিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটা হয়। পরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। এসময় সকল দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি