হোম » সারাদেশ » জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা হেমায়েত হোসেনকে আলফাডাঙ্গায় সংবর্ধনা

জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা হেমায়েত হোসেনকে আলফাডাঙ্গায় সংবর্ধনা

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ বাংলাদশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ফরিদপুর জেলা শাখার নবনির্বাচিত যুগ্ম আহবায়ক এ্যাড. হেমায়েত হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।  বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যায় উপজেলার বানা ইউনিয়নের গড়ানিয়া বাজার এলাকায় আলফাডাঙ্গা উপজেলা ও পৌর শাখা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন তিনি।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আমির হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ফরিদপুর-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি শামসুদ্দিন মিয়া ঝুনু। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, আলফাডাঙ্গা পৌর শাখা যুবদলের আহবায়ক সৈয়দ মিজানুর রহমান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান বাবু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বানা ইউনিয়ন বিএনপির সভাপতি হাদী রতন, সাধারণ সম্পাদক হেমায়েত হোসেন মৃধা, পাঁচুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাজাহান সরদার, সাধারণ সম্পাদক হাফিজার শেখ, টগরবন্দ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হায়দার আলী, বানা ইউনিয়ন বিএনপি নেতা জুলফিকার আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওবায়দুর গাজী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমরান খান ইয়ানুর, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মমিনুল ইসলাম সোহাগ ও উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে শামসুদ্দিন মিয়া ঝুনু বলেন, দীর্ঘ ১৬ বছরের স্বৈরশাসন অবসানের পর আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। আর এই নতুন সময়ে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে একঝাঁক তারুণ্যদ্বীপ্ত নেতা স্থান পেয়েছেন, যারা গত ১৬টি বছর হামলা-মামলায় জর্জরিত ছিলেন। দলের জন্য জীবনের সর্বোচ্চটুকু উজাড় করে দিয়েছেন তারা। এরইমধ্যে অন্যতম সাবেক ছাত্রনেতা, বর্তমান জেলা স্বেচ্ছাসেবক দলের নবনির্বাচিত যুগ্ম আহবায়ক হেমায়েত হোসেন। আমাদের অত্যন্ত স্নেহভাজন তিনি। তার কাছ থেকে সমাজ অনেক ভালো কাজ উপহার পাবে, সেই সঙ্গে দল পেয়েছে একটি বলিষ্ট নেতৃত্বের হাত। আগামী দিনে ফরিদপুর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রম নিশ্চয়ই আরও বেগবান হবে।
সংবর্ধিত অতিথির বক্তব্যে এ্যাড. হেমায়েত হোসেন বলেন, দল আমাকে মূল্যায়ন করেছে এ জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞ। ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দল বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারুণ্যের প্রতীক দেশনায়ক তারেক রহমানের প্রতিটি নির্দেশ পালনে প্রাণপণ লড়ে যাবে। এছাড়া জেলা স্বেচ্ছাসেবক দল হবে ফরিদপুরবাসীর নির্ভরতার জায়গা।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!