
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে অর্থ জালিয়াতি মামলার ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামি নিলা খাতুন নামের এক স্কুল শিক্ষিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার কালিকাপুর গ্রামের স্বামীর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নিলা খাতুন ধুনট সদর ইউনিয়নের মাটিকোড়া গ্রামের উত্তরপাড়া এলাকার সাইফুল ইসলামের মেয়ে ও স্থানীয় একটি স্কুলের শিক্ষিকা।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, আদালত প্রতারণামূলক অর্থ জালিয়াতির একটি মামলায় নিলা খাতুনকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি একই মামলায় ৯ লক্ষ ৫০ হাজার টাকার অর্থদণ্ড করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর থেকে সে পলাতক ছিলেন। গত রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি নিলা খাতুন সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার কালিকাপুর গ্রামে তার স্বামী বাড়িতে আত্মগোপনে রয়েছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (২৮ই এপ্রিল) সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান