
এইচ এম রুহুল কাদের, চকরিয়া : দেশে আজকে আইয়ামে জাহিলিয়ার মত পরিস্থিতি বিরাজ করছে । সর্বত্র খুন-গুম অশান্তি বিরাজ করছে । বাস্তবে শান্তির জন্য কোরআনের দিকে ফিরার বিকল্প নেই । জামায়াতে ইসলামী মানুষকে সেই শান্তির পথ ইসলামের দিকে আহ্বান করছে ।
আল্লাহ পবিত্র কোরআনকে পাঠানোর মূল উদ্দেশ্য , সমাজ-রাষ্ট্র থেকে জুলুম নির্যাতন ও যাবতীয় বৈষম্য দূর করার জন্য । বিগত শাসকরা রাষ্ট্রক্ষমতায় গিয়ে ব্যাক্তিগত উন্নয়ন করেছে । স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে পারেনি । সৎ নেতৃত্ব ছাড়া সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়া সম্ভব নয় ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন শাখার উদ্যোগে চলমান দেশব্যাপী গণসংযোগ পক্ষ উপলক্ষে দাওয়াতি সমাবেশে উপরোক্ত কথা বলেন জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়েত উল্লাহ । শুক্রবার(২৫এপ্রিল) বাদে আসর উত্তর কাকারা মডেল উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন, চকরিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক মাওলানা ছৈয়দ করিম । বিশেষ অতিথি ছিলেন, কাকারা ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ আলী । ইউনিয়ন সভাপতি মাওলানা শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারী কামরুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে স্থানীয় কয়েকশত জনসাধারণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক