হোম » সারাদেশ » কক্সবাজারের রামুতে জাল টাকা  নিয়ে ইউপি সদস্যসহ ৩ জনকে আটক করছে পুলিশ 

কক্সবাজারের রামুতে জাল টাকা  নিয়ে ইউপি সদস্যসহ ৩ জনকে আটক করছে পুলিশ 

মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার: কক্সবাজারের রামুতে ২ লাখ ৪৯ হাজার টাকার জাল নোট নিয়ে ইউপি সদস্যসহ ৩ অসাধু ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ১১টার দিকে রামুর মরিচ্যা বিজিবি চেকপোস্টে তল্লাশি চালিয়ে এসব জাল নোট উদ্ধার করা হয়।
এসব তথ্য নিশ্চিত করেছেন  রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা   ইমন কান্তি চৌধুরী।  আটকরা হলেন- রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের মৃত গোলাম কাদেরের ছেলে ইউপি সদস্য মোহাম্মদ হাসান, ওই এলাকার মোহাম্মদ শফির ছেলে মো. কাজল এবং একই এলাকার মৃত আনু মিয়ার ছেলে মো. এহসানুল হক।
রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী বলেন, ধারণা করা হচ্ছে কোরবানি ঈদে গরু বাজারকে টার্গেট করে এসব নকল টাকা রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন বাজারে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে তারা বহন করছিলেন। আটক ৩ জনকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!