হোম » সারাদেশ » বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সভা

বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সভা

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সভা অত্র সংগঠনের সভাপতি আঃ হামিদ মিটুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার  (১৮ই এপ্রিল) সকালে চারমাথা ভবের বাজার ট্রাক টার্মিনালে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন  বিএনপির চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও শ্রমিক জননেতা বিআইডব্লিউটিসি সাবেক চেয়ারম্যান এ্যাডঃ শামসুর রহমান শিমুল বিশ্বাস। প্রধন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক  ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আলহাজ্ব হুমায়ন কবির খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আলহাজ্ব মোশাররফ হোসেন,বাংলাদেশ সড়ক পরিবহন  শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত  সভাপতি  আঃ রহিম বক্স দুদু, বগুড়া আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি   রাসেল মন্ডল, সাধারণ সম্পাদক  মিন্টু খান, সদস্য জামাল হোসেন। বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠুর আমন্ত্রণে সভায় আরোও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ সাধারন সম্পাদক  আঃ মতিন, নুরুল ইসলাম,শ্রমিক কল্যান ফেডারেশন বগুড়া শহর শাখার সভাপতি আজগর আলী, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক এজাজ আহম্মেদ আসলাম, মোটর শ্রমিক বগুড়া জেলা শ্রমিকনেতা মানিক, পিন্টু,  বগুড়া সদর শাখার সভাপতি তাজ উদ্দিন আহমেদ সুমন, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান স্বাধীনসহ বিভাগীয় কমিটি ও বগুড়া  জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। বক্তব্য শেষে মৃত্যুসদস্যদের পরিবারে  মাঝে চেক বিতরন করেন অতিথিবৃন্দ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!