
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন ও চাঁদাবাজি মামলার আসামি আইনজীবী রাজ্জাকুর কবির বিদ্যুৎকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ই এপ্রিল) সকালে অভিযান চালিয়ে উপজেলার সদর ইউনিয়নের বেলকুচি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পৃথক জায়গায় থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা ওই গ্রামের রমজান আলীর ছেলে।
থানা সূত্রে জানা যায়, ২০০৯ সালে বগুড়া সদর থানায় রফিকুল ইসলাম শাহীনের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। ওই মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি ছিলেন রফিকুল ইসলাম শাহীন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে আইনজীবী রাজ্জাকুর কবির বিদ্যুতের বিরুদ্ধে তার বাবার (পালিত) দায়েরকৃত চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ ওসি সাইদুল আলম জানান, গ্রেপ্তারকৃত দুইজনকে দুপুরে থানা থেকে বগুড়া আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২
নাচোলে নানান আয়োজনের মধ্যদিয়ে দূর্ণীতি প্রতিরোধ দিবস পালিত