
এইচ এম রুহুল কাদের , চকরিয়া : চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ঢল ও বন্যার পানি চলাচলের একমাত্র পথ , বাইচ্ছারছড়া খাল দখল করার প্রতিবাদ ও খাল উদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার (১১ এপ্রিল) দুপুর ২টায় কাকারা শাহ উমারাবাদ স্টেশনে অনুষ্ঠিত মানববন্ধনে দলমত নির্বিশেষে স্থানীয় পাঁচ শতাধিক জনসাধারণ উপস্থিত ছিলেন ।
মানববন্ধনে বক্তারা বলেন, কাকারা ইউনিয়নের পুলেরছড়া থেকে দিঘির পাড়,শাহ উমরাবাদ থেকে জিদ্দাবাজার পাহাড়ি ঢল ও বন্যার পানি চলাচলের একমাত্র পথ বাইচ্ছারছড়া খাল ।এটি জবরদখল করে বাড়ি নির্মাণ করছেন ভূমিদস্যু জিয়াবুল হক (ওরফে সুপারি মৌলবি) এবং গিয়াস উদ্দিনের নেতৃত্বের একটি চক্র ।
কাকারা ইউনিয়নে প্রায় ৪০ হাজার মানুষের ১২টি গ্রামের বৃষ্টি ও ঢলের অধিকাংশ পানি বাইচ্ছারছড়া খাল দিয়ে মাতামুহুরি নদীতে বাহির হয় । এই খাল দখলমুক্ত করে ইউনিয়নের প্রায় ৩ হাজার একর কৃষি জমিকে বাঁচানোর দাবি জানান স্থানীয়রা। আগামী ৭দিনের মধ্যে যদি খাল দখলমুক্ত করা না হলে বৃহত্তর আন্দোলনের ডা দেয়া হবে ।
কাকারা ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিনের সভাপতিত্বে বিএনপি-জামায়াত ইসলামী, ছাত্রদল ও ছাত্রশিবিরসহ দলমত নির্বিশেষে শতশত মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু