
এম,এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলার আঞ্চলিক সড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় নুর আলম (৫৫) নামের এক অটোচালক নিহত হয়েছেন। তিনি শেখর বিবিরপুকুর এলাকার মৃত ওসমান আলীর ছেলে।
শুক্রবার (১১ই এপ্রিল) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার ভাবরা এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ।
কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান স্থানীয়দের বরাত দিয়ে জানান, দরগারহাট এলাকা থেকে অটো চালিয়ে নিজ বাড়ির পথে রওনা দেন নুর আলম। ভাবরা পৌঁছিলে শ্যামলী পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে অটোতে ধাক্কা দেয়। এ ব্যাপারে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হবে।

আরও পড়ুন
সিরাজগঞ্জে আ’লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক মিজান গ্রে’ফ’তা’র
কাউখালীতে বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা