
শাহজাহান সিরাজ: গাইবান্ধার বালাসীঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে ৫ এপ্রিল (শনিবার) ভোরবেলা থেকে সনাতনী হিন্দু ধর্মাবলম্বী হাজারো পুণ্যার্থী ব্রহ্মপুত্র স্নান করেন। হাজার বছর ধরে চলে আসা এই রীতিকে অনেকেই অষ্টমী স্নান বলে থাকেন। এই ব্রহ্মপুত্র স্নান উপলক্ষে বালাসিঘাট এলাকায় গ্রামীণ মেলা ও উৎসব জমে ওঠে।
অতীত জীবনের পাপ মোচনের আশায় গাইবান্ধাসহ পার্শ্ববর্তী রংপুর দিনাজপুর ও বগুড়া জেলার অসংখ্য সনাতনী হিন্দু ধর্মাবলম্বী মানুষ আসেন এই ব্রহ্মপুত্র নদের বালাসি ঘাটে। ছবিতে কেউ স্নান করছেন আর কেউবা স্নানের জন্য অপেক্ষায় থাকতে দেখা যায়।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল