
আলোচিত নায়িকা পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। অভিনেত্রীর এক বছরের মেয়ে সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মী পিংকি আক্তারকে মারধর করেন তিনি।
রাজধানীর ভাটার থানায় এই ঘটনায় সাধারণ ডাইরি করেছেন ওই ভুক্তভোগী। ভাটারা থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, অভিযোগের বিষয়টি তদন্ত শুরু করেছে পুলিশ।
অভিযোগকারী সত্যতা জানতে চাইলে নায়িকা বলেন, ‘এর কোনো সত্যতা নেই। এটা সম্পূর্ণ মিথ্যা। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসব কেউ করাচ্ছে। আশা করি, পুলিশ এর সত্যতা বের করবে।’
তিনি যোগ করেন, ‘একজন তাকে কাজের জন্য আমার বাসায় দিয়েছিল। কিন্তু উনি শারীরিক ভাবে অসুস্থ। ঠিক মতো হাটতে পারে না। এ অবস্থায় তাকে বলি কি করে কাজ করবেন। তখন আমাকে বলে—আমি অসুস্থ তাই কেউ কাজে নেয় না। শুনেছি, আপনি অনেক ভালো মানুষ। আমাকে একটু দয়া করুন। মানবিক বিষয় চিন্তা করে আমার ছোট বাচ্চার জন্য তাকে রেখেছি কারণ, ওর কোনো ভারি কাজ নেই।’
পরীমণি বলেন, ‘কিছুদিন না যেতেই একের পর এক সমস্যা বলে টাকা চাইত। বিষয়টা আমার কাছে সুবিধার মনে হয়নি। যে আমাকে দিয়েছিল তাকে নিয়ে যেতে বলি। মাত্র ৩৭ দিন আমার বাসায় ছিল। তারপরও দুই মাসের পুরো বেতন দিয়েছি। নতুন পোশাক দিয়েছি। তার ফল এই জিডি।’

আরও পড়ুন
স্বামীকে ডিভোর্স দেবেন তবুও সন্তান নেবেন না অভিনেত্রী
বিয়ের সাজে বুবলী
প্রতিটি মেয়েই দিনশেষে একটা সংসার চায়: প্রভা