হোম » সারাদেশ » চন্দনাইশে ব্যাটারি রিকসাকে পূরবী বাসের ধাক্কা, গুরুতর আহত ৩

চন্দনাইশে ব্যাটারি রিকসাকে পূরবী বাসের ধাক্কা, গুরুতর আহত ৩

Oplus_131072

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার দেওয়ানহাট এলাকায় আবারো পূরবী বাসের ধাক্কায় ব্যাটারি রিকসার চালকসহ ৩ জন গুরুতর আহত হয়েছে। গতকাল(৪ এপ্রিল) শুক্রবার সকাল ১০টার দিকে দেওয়ানহাট মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত রিকসা চালকের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

স্থানীয়ভাবে জানা যায়, চট্টগ্রামমুখী পূরবী পরিবহনের একটি যাত্রীবাহী বাস সকাল ১১টার দিকে দোহাজারী দেওয়ানহাট মোড়ে পৌছালে একটি ব্যাটারি রিকসাকে পেছন থেকে ধাক্কা দিলে মোটর রিকসাটি সড়কের মধ্যেই ধুমড়ে মুছড়ে যায়। এতে রিকসা চালক সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মুন মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (২২), রিকসা যাত্রী খাগরিয়া ৩নং ওয়ার্ডের বাদশা মিয়ার ছেলে মো. ইমরান (২০) ও খাগরিয়া ১নং ওয়ার্ডের সুজা মিয়ার ছেলে মো. মোরশেদ (৩৫) গুরুতর আহত হয়।

দুর্ঘটনার পরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর রিকসা চালক জাহাঙ্গীর আলম ও রিকসা যাত্রী মো. ইমরানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রিকসা চালক জাহাঙ্গীর আলমের অবস্থা আশংকাজনক বলে জানান চিকিৎসক।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!