হোম » সারাদেশ » ভৈরবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কারাগারে ষড়যন্ত্রের অভিযোগ

ভৈরবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কারাগারে ষড়যন্ত্রের অভিযোগ

এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: শিমুলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান রিপন ভূইয়া  তার পরিষদের স্বেচ্ছাসেবক দলের নেতা ও সদস্য খোরশেদ আলমের (আল-আমিন)এর ষড়যন্ত্রের শিকার হয়ে এখন কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। থানা ভাঙচুর, লুটপাট মামলায় মিথ্যা আসামি করে ২৬ মার্চ রাতে গ্রেফতার করে পুলিশ।
শনিবার ভৈরব প্রেস ক্লাব মিলনায়তনে তার পরিবার এক সংবাদ সম্মেলন করে অভিযোগে বলেন, বিএনপির সমর্থিত স্বেচ্ছাসেবক দলের নেতা ও সদস্য খোরশেদ আলম নিজে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তদবির করে চেয়ারম্যান রিপনকে গ্রেফতার করিয়ে দেয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চেয়ারম্যানের বড় ভাই মো. জিল্লুর রহমান, তার স্ত্রী সুবর্ণ আক্তার, দুই মেয়ে রাফিয়া ও সামিয়া, ভাইয়ের বউ শিউলি বেগম। তার বড় ভাই জিল্লুর রহমান অভিযোগ করে বলেন, আমার ছোট ভাইকে ঈদের ৫ দিন আগেও স্বাধীনতা দিবসের দিন রাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভৈরব থানা ভাঙচুর ও লুটপাটের মামলায় অজ্ঞাত আসামি হিসাবে গ্রেফতার করে।
এ বিষয়ে অভিযুক্ত সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি খোরশেদ আলম (আল-আমিন) বলেন, রিপন তার দলীয় মার্কা নৌকা প্রতীকে বিনা ভোটে চেয়ারম্যান হয়েছে। জুলাই-আগস্টে ছাত্রদের আন্দোলনে তিনি বিরোধিতা করে সভা-সমাবেশে বক্তব্য দিয়েছে, যা ফেসবুকে সবাই দেখেছে। তবে তাকে আমি গ্রেফতার করার ব্যবস্থা করেছি অভিযোগটি অসত্য, মিথ্যা, বানোয়াট। তিনি বলেন, আমি ফেসবুকে তার বিরুদ্ধে কোনো পোস্ট দিইনি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!