
বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ড শাখা,মাতামুহুরি সাংগঠনিক উপজেলার শাহারবিল ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার (২৮ মার্চ) ফাঁসিয়াখালী গাবতলি বাজার, শাহারবিল রেসিডেন্সিয়াল স্কুলে অনুষ্ঠিত হয় । উভয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী,কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক ।
চকরিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা ছৈয়দ করিম। বিশেষ অতিথি ছিলেন, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান,জেলা শ্রমিক নেতা এডভোকেট মামুনুর রশিদ মামুন । ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল্লাহ বাহাদুর, ফাঁসিয়াখালী মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মান্নান । এতে বিভিন্ন স্তরের ৫ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
শাহারবিল ২নং ওয়ার্ডের মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফরিদুল আলম চৌধুরী, সেক্রেটারী হোসনে মোবারক,সাংগঠনিক সম্পাদক ওমার আলী,বিশিষ্ট আলেমেদ্বীন শিব্বির আহমদ ওসমানীসহ অন্তত ৪শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে জ্ঞান-বিজ্ঞানে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে । রমজান মাসের বরকতকে কাজে লাগিয়ে সকলকে আত্মগঠন ও তাক্বওয়া অর্জনে ব্রতী হতে হবে । তিনি মাহে রমজানের প্রকৃত শিক্ষা বাস্তব জীবনে কাজে লাগাতে সকলের প্রতি উদাত্ত আহবান জানান ।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় ইসলামী ছাত্রশিবিরের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু
টঙ্গীতে দুটি ওয়াশিং কারখানার অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করেছে তিতাস
নওগাঁয় ক্ষুদ্র ব্যবসায়ী শফিকুল হত্যা রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টার মধ্যে দুইজন গ্রেফতার