
মোস্তাফিজুর রহমান,নলডাঙ্গা, নাটোর প্রতিনিধিঃ বিভিন্ন এলাকায় গোপন মিটিং,দেয়ালে দেয়ালে জয় বাংলা স্লোগান লেখা,প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে,নলডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবকদল। রবিবার(১৬ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে উপজেলা স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মির উদ্দ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। উপজেলার ব্রহ্মপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি সরকুতিয়া লালুর মোড়ে এক সমাবেশ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক উজ্জল রহমান। এসময় উপস্থিত ছিলেন,ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদের প্যালেন চেয়ারম্যান সাজেদুর রহমান,যুবদল নেতা মজনু,কাহারুল,শ্রমিকদল নেতা আব্দুস সালাম,হাকিমসহ অনেকে।
সমাবেশে বক্তরা বলেন,গত কয়েকদিন থেকে আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠনগুলো উপজেলার বিভিন্ন জায়গায় গোপন মিটিং ও দেয়াল লিখন করেছে। যার কারণে আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করছি। ৫ই আগস্টের পর থেকে শেখ হাসিনা পালিয়ে যাবার পর আওয়ামীলীগ ও নিষিদ্ধ ঘোষিত দল বিভিন্ন চক্রান্ত ষড়যন্ত্র করে যাচ্ছে। বাংলার মাটিতে কোন আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না।
এর আগে দেয়ালে দেয়ালে জয় বাংলা স্লোগান লেখার প্রতিবাদে কয়েক দফা বিক্ষোভ মিছিল ও সমাবেশ,মানববন্ধন করেছে পৌর-উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন । গত (১৯ জানুয়ারী) রবিবার বিকালে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মির উদ্দ্যোগে নলডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
এবং সোমবার(২০ জানুয়ারী) সন্ধায় মাধনগর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মির উদ্দ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। একই সময় উপজেলার বাঁশিলা বাজারে বিক্ষোভ-সমাবেশ করা হয়। বৃহস্পতিবার(২৩ জানুয়ারী) মানববন্ধন করেছে উপজেলা ও পৌর সমবায় দল। এসময় তাদের গ্রেফতার দাবিতে প্রসাশনকে ২৪ ঘন্টার আল্টিমেটার দেয় নেতারা।
এছারা আওয়ামীলীগের গোপন মিটিং এবং অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির অভিযোগে গত ২৮ ফ্রেবুয়ারি রাতে নলডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ করে,নলডাঙ্গা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল।

আরও পড়ুন
শিবগঞ্জ সীমান্তে বিপুল পরিমান ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ
আলফাডাঙ্গায় ইসলামী ছাত্রশিবিরের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু
টঙ্গীতে দুটি ওয়াশিং কারখানার অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করেছে তিতাস