হোম » সারাদেশ » বগুড়া শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বগুড়া শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরের ধুনটরোড এলাকায় বাস ও ট্রাকের চাপায় সুজন আলী (৩০) নামের এক যুবক নিহত হয়েছে।বৃহস্পতিবার (৬ই মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।  জানা যায়, শাহবন্দেগী ইউনিয়নের আন্দিকুমড়া গ্রামের নায়েব আলীর ছেলে সুজন আলী শেরপুর পৌর শহরের ধুনট মোড় এলাকায় মহাসড়ক পার হচ্ছিল।
এ সময় মহাসড়কে দাড়িয়ে থাকা তেলের লরির পিছনে সিরাজগঞ্জগামি কাজি অপরুপা নামের একটি কোচ ধাক্কা দেয়। এতে দুই গাড়ির চাপায় পড়ে সুজন আলী ঘটনাস্থলেই মারা যায়। এ ব্যাপারে হাইওয়ে থানার ইনচার্জ আজিজুল হক বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!