
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলায় জয়নাল খন্দকার (৪৮) নামে এক গাঁজা চাষীকে গাছসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার চিকাশী ইউনিয়নের মোহনপুর (মধ্যেপাড়া) গ্রামের বাসিন্দা ও মৃত মোনছের খন্দকার এর ছেলে। শনিবার (১ই মার্চ) দুপুরে থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জয়নাল খন্দকার তাঁর মোহনপুর গ্রামের ইছামতি নদীর সংলগ্ন উজান চর স্থান আবাদকৃত মরিচের জমির মধ্যখানে ১টি গাঁজার গাছ রোপন করে। বর্তমানে গাছ একটি উচ্চতা প্রায় ০৭ ফুট এবং ওজন প্রায় ০৪ কেজি হয়েছে।
শনিবার গভীর রাতে খবর পেয়ে ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) এস,এম অমিত হাসান মাহমুদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে গাঁজাচাষি জয়নাল খন্দকারকে তাঁর বাড়ি থেকে আটক করে। পরে তার দেখানো তথ্যমতে পুলিশ গাছ একটি তাঁর মরিচের জমির মধ্যখানে থেকে উদ্ধার করে।এই ঘটনায় পুলিশ বাদি হয়ে জয়নাল খন্দকার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
থানা হাজতে আটক জয়নাল খন্দকার বলেন, ওই গাঁজার গাছ দুটি রোপন করা হয়নি। আমার মরিচের জমির মধ্যখানে ওই একটি গাছ এমনি হয়েছে আমি কালায়ের গাছ গাছ মনে করে রেখেছি ও আমি গাঁজার গাছ চিনি না।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল আলম বলেন, জয়নাল খন্দকারকে গাঁজার গাছসহ আটক করে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার