
আল আমিন সেলিম: ইন্টেরিয়র ডিজাইনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান ২৩ ফেব্রুয়ারি রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সহ-সভাপতি স্থপতি সজীব জাহান এর সঞ্চালনায় সভাপতি সৈয়দ কামরুল আহসান এর সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে উপস্থিত থেকে শপথ বাক্য পাঠ করান ইনস্টিটিউট অব আর্কিটেক্ট বাংলাদেশের সভাপতি স্থপতি ড. আবু সাঈদ এম আহমেদ। প্রধান অথিতির বক্তব্যে তিনি বলেন “সঠিক পরিকল্পনার মাধ্যমে ইন্টেরিয়র সেক্টরকে পরিচালনা করতে হবে এবং প্রয়োজন অনুসারে যথাযথ পদক্ষেপ নিতে হবে”।

বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন স্থপতি তানিয়া করিম, স্থপতি এ এফ এম মহিউদ্দিন আকন্দ, মোহাম্মদ নাসিম এবং শফিউল ইসলাম।

আরো বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম সরন, পরিচালক ওয়াসিম সিকদার, স্থপতি ইসমাইল পারভেজ, সুমন প্রামাণিক, মো. এনামুল হক, ইন্টেরিয়র আর্কিটেক্ট মুহাম্মদ শরীফুল ইসলাম, নিয়াজুর রহমান এবং আব্দুর রহিম। প্রত্যকেই সংগঠনের ভবিষ্যৎ উন্নয়ন ও পরিকল্পনা নিয়ে মূল্যবান মতামত প্রদান করেন।

আরও পড়ুন
বুধবার ‘ব্যাংক হলিডে’, লেনদেন বন্ধ
অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
কোটি টাকার যুগে এক হাজার টাকার নোট এখন অনেকটাই অপ্রতুল মনে হচ্ছে