হোম » সারাদেশ » মধুপুর উপজেলার আমার দেশ প্রতিনিধি এম এ রউফের ইন্তেকাল।

মধুপুর উপজেলার আমার দেশ প্রতিনিধি এম এ রউফের ইন্তেকাল।

মধুপুর,টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুর উপজেলার দৈনিক আমার দেশ প্রতিনিধি ও মধুপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ও   এম এ রউফ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২২ ফেব্রুয়ারি) মধুপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে  সকাল ৯ টা ১০ মিনিটে ইন্তেকাল তিনি  করেছেন। মত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

তিনি দীর্ঘদিন যাবৎ কিডনি জটিলতাসহ নানা রোগে ভুগছিলেন । গতকাল থেকে তিনি পেটের সমস্যায় আক্রান্ত হন । শনিবার সকালে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার পর সকাল ৯ টা ১০ মিনিটে ইন্তেকাল করেন। মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!