
মোহাম্মদ হানিফ নোয়াখালী প্রতিনিধি: সারা দেশের মত নোয়াখালীর সোনাইমুড়ীতে ২১শে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে সোনাইমুড়ীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে উপজেলা জিয়া প্রজন্ম দলের নেতা-কর্মীরা।
শুক্রবার(২১ ফেব্রুয়ারী) সকালে সোনাইমুড়ী উপজেলা জিয়া প্রজন্ম দলের সভাপতি মাহফুজুর রহমানের নেতৃত্বে সোনাইমুড়ী কলেজ গেটের সামনে থেকে বর্ণ্যাঢ্য র্যালি নিয়ে ডাক বাংলো শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে নেতাকর্মীরা ১৯৫২ সালের ভাষা দিবসের শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন। পরে শহীদ মিনার চত্বরে ভাষা আন্দোলনের পটভূমি, স্বাধীনতা, গণতন্ত্র ও সাধারণ মানুষের ভোটাধিকার নিয়ে আলোচনা করা হয়।
এসময় বক্তারা বলেন, ২০২৪ সালে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। দীর্ঘ সাড়ে ১৭ বছর পর তারা সোনাইমুড়ী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করার স্বাধীনতা পেয়েছেন। তবে এখনো ষড়যন্ত্র চলছে। প্রতিবেশী রাস্ট্র ও পতিত স্বৈরাচারের দোষরেরা এখনো ষড়যন্ত্রে লিপ্ত। জাতীয়তাবাদী দল যেন ক্ষমতায় না আসতে পারে এজন্য দেশী বিদেশী ষড়যন্ত্র চলছে। তবে কোন ষড়যন্ত্র চলবে না নির্বাচন দিতেই হবে।
তারা আরো বলেন,” ইউনুস সাহেব আপনার উদ্দেশ্যে বলবো, আপনি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করুন। গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির জন্য বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচনের ব্যবস্থা করুন। সেই নির্বাচনে জনগণ যাকে রায় দিবে আমরা তাকে মেনে নিবো। অবৈধ ভাব আপনাকে আমরা ক্ষমতায় থাকতে দেবো না।”
এসময় উপস্থিত ছিলেন, সোনাইমুড়ী উপজেলা জিয়া প্রজন্ম দলের সভাপতি মাহফুজুর রহমান ভূইয়া, সাধারণ সম্পাদক তোফায়েল আহম্মেদ, সহ-সভাপতি কামরুল হাসান সোহেল, ইব্রাহিম খলিল, সাংগঠনিক সম্পাদক এম এইচ ফারুক, প্রচার সম্পাদক সুমন মির্জা, সমাজ কল্যান সম্পাদক এম এ মিলন, কার্য নির্বাহী সদস্য জোবায়ের করিম, নির্বাহী সদস্য মোঃ জয়নাল, জয়াগ ইউনিয়ন সভাপতি মোঃ শামীম, জয়াগ ইউনিয়ন সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ দুলাল, দেওটি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু প্রমুখ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল