
আওয়াজ ডেস্ক : ৩০ টাকা কেজি দরে ১৫ কেজি করে এ কর্মসূচির আওতায় ৫০ লাখ এবং ঈদে বিনামূল্যে কোটি পরিবার চাল পাবে বলেও জানান উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, আসন্ন রমজান সামনে রেখে মার্চ এবং এপ্রিল এ দুই মাসে দেড় লাখ টন করে মোট তিন লাখ টন চাল দেয়া হবে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায়।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আলী ইমাম মজুমদার আরও বলেন, আগামী ১০ মার্চের মধ্যে ভূমি ব্যবস্থাপনায় ৮০ শতাংশ ই-নামজারির কাজ শেষ হবে অর্থাৎ জমির নামজারির জন্য ৮০ শতাংশ ডিজিটালের কাজ শেষ হবে।

আরও পড়ুন
মাস্টার্স পাস করেও কর্মহীন ৯ লাখ তরুণ: দিশেহারা উচ্চশিক্ষিত বেকার সমাজ
জুলাই থেকে বকেয়াসহ নিয়মিত বেতন স্বাভাবিক হচ্ছে: শিক্ষামন্ত্রী
‘বাংলার জয়যাত্রা’ ১১৫ দিন পর হরমুজ পার হলো