
শাহজাহান সিরাজ : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হীরকপাড়া এলাকা থেকে বুধবার রাতে বশির শিকদার (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বশির শিকদার খুলনা সদরের সোনাপাড়া এলাকার তমিজ উদ্দিন শিকদারের ছেলে।
গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. তাহসিন জানান, বুধবার রাত ১১টার দিকে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের নির্মাণাধীন ফ্লাইওভারের জন্য সংরক্ষিত এলাকার পাশে হীরকপাড়ায় স্থানীয়রা একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তিনি আরও জানান, মৃত্যুর কারণ উদঘাটনসহ সার্বিক বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন