
অভিজ্ঞতা বিবেচনায় অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় দল হিসেবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে বাংলাদেশ । ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের হয়ে খেলা ছয়জন খেলোয়াড় এবারের আসরেও খেলবেন। সে বছর সেমিফাইনালে খেলেছিলো টাইগাররা। যা আইসিসি ইভেন্টে বাংলাদেশের সেরা সাফল্য।
২০১৭ সালের আসরে বাংলাদেশের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিলেন মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ। যারা এবারের দলেও আছেন।
গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা সাতজন খেলোয়াড় নিয়ে এবার মাঠে নামবে অস্ট্রেলিয়া। গত আসরে অসিদের হয়ে মাঠে নামা খেলোয়াড়রা হলেন- স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, এডাম জাম্পা এবং জশ হ্যাজেলউড। তাই অভিজ্ঞতা বিবেচনায় তালিকার শীর্ষে অস্ট্রেলিয়া।
তৃতীয়বারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নামবেন ম্যাক্সওয়েল ও স্টার্ক।
বাংলাদেশের পরই আছে ভারত। গত আসরে ভারতের হয়ে খেলা পাঁচজন- বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ শামি আছেন এবারের দলেও। এরমধ্যে কোহলি ও রোহিত তৃতীয়বারের মত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন।

আরও পড়ুন
নকআউট ম্যাচে নামার আগে সুখবর পেল আর্জেন্টিনা
হাইতি ম্যাচের পর যে পরিসংখ্যান বলছে ফাইনাল খেলবে ব্রাজিল
পত্নীতলায় বিশ্বকাপ ফুটবল উন্মাদনার আরেক নাম আর্জেন্টিনা