হোম » সারাদেশ » কক্সবাজারের সাবেক হুইপের পিএস আটক 

কক্সবাজারের সাবেক হুইপের পিএস আটক 

মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার: সারাদেশে চলমান অপারেশন ডেভিল হান্ট’র অভিযানে কক্সবাজারের রামুতে  আটক  হয়েছেন কক্সবাজারের আলোচিত সাবেক  হুইপ সাইমুম সরওয়ার কমলের পিএস উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক  আবু বক্কর ছিদ্দিককে (৪২)।
রামু থানার অফিসার ইনচার্জ ( ওসি) ইমন কান্তি চৌধুরী সাংবাদিকদের  জানান, মঙ্গলবার ১১ফেব্রুয়ারি সকাল ৯ টার দিকে রামু মন্ডল পাড়া এলাকায় অভিযান চালিয়ে  তাকে আটক  করা হয়। তার বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সময় প্রকাশ্যে গুলি ও হামলা করার  অভিযোগে একাধিক মামলা রয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!