
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে ডেভিল হান্ট অভিযানে ৯ই ফেব্রুয়ারি রাত ১ টার দিকে গুয়াগাছি এলাকা থেকে উপজেলা কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম আইয়ুব খান (৫৭) ও খামারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগ ৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইউপি সদস্য রফিকুল ইসলাম (৩৩) কে আটক করেছে পুলিশ।
জানা যায়, গত নভেম্বর মাসের ১৫ তারিখে শেরপুর থানায় দায়ের করা জিআর মামলার (৩১৮/২০২৪) তদন্তেপ্রাপ্ত আসামী সুঘাট ইউনিয়নের গুয়াগাছি গ্রামের মৃত গোলম রহমান খানের ছেলে উপজেলা কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম আইয়ুব খান কে তার নিজ বাড়ি থেকে ও খামারকান্দি ইনিয়নের খামারকান্দি দহপাড়া গ্রামের মৃত সেকেন্দার আলী প্রামানিকের ছেলে ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য রফিকুল ইসলাম কে গাড়িদহ ইউনিয়নের ফুলবাড়ি বাজার থেকে আটক করেছে পুলিশ।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, আটককৃত মাসুদ রানা ও আমিনুল ইসলাম কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান