হোম » প্রধান সংবাদ » ৫ম দিন বায়ুদূষণে শীর্ষে ঢাকা

৫ম দিন বায়ুদূষণে শীর্ষে ঢাকা

ডেস্ক রিপোর্ট : দিনদিন দক্ষিণ এশিয়া বাড়ছে বায়ুদূষণ। বায়ু দুষণ বাড়ছে ঢাকাতেও। প্রতি বছর শীতকাল এলেই ভয়ংকর হয়ে উঠে ঢাকার বায়ু। আজ টানা পঞ্চম দিনের মতো বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ২৯৫ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।
/এইচ.

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!