হোম » Uncategorized » প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন লক্ষ্যারচর ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল উদ্দিন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন লক্ষ্যারচর ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল উদ্দিন

সংবাদ বিজ্ঞপ্তি :

চকরিয়ায় চিহ্নিত যুবলীগ নেতার সাথে বিএনপি নেতার অবৈধ বালু ব্যবসা, কর্মীদের ক্ষোভ’ শিরোনামে গত ৩ ও ৪ ফেব্রুয়ারী দৈনিক গণমানুষের আওয়াজসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। আমি ব্যাক্তিগভাবে একজন চাকরিজীবী এবং চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়ন বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। আমি কোনো ধরনের বৈধ বা অবৈধ বালু ব্যবসার সাথে সম্পৃক্ত নই।

আমি মনে করি আমাকে রাজনৈতিকভাবে ঘায়েল করার জন্য রাজনৈতিক প্রতিপক্ষ সাংবাদিককে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করেছে। আমি এই ষড়যন্ত্রমুলক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!